আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন আবাসিক এলাকার কাছে অবৈধভাবে বিক্রি হচ্ছে খোলা ট্রাকে সিএনজি গ্যাস। ইতিমধ্যে উপজেলা সদরে দুবার গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন ধরে যায়। অনুসন্ধানে দেখা যায়, উপজেলার মোট পাঁচটি স্পটে খোলা ট্রাকে সহজে দাহ্য এ অবৈধ গ্যাস বিক্রি কার্যক্রম চলছে। এর মধ্যে লোহাগাড়া উপজেলা সদরে তিনটি ও পদুয়া তেওয়ারী হাটে দুটি। জানা যায়, উপজেলা সদরে খোলা গ্যাস বিক্রি করছেন সিরাজুল ইসলাম। উপজেলা সদরের বাসিন্দা মো. সাহাব উদ্দিন জানান, ‘জনবহুল বসতবাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে এ গ্যাস বিক্রি করায় এলাকায় আমাদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়।’ এ ব্যাপারে খোলা গ্যাসবিক্রেতা সিরাজুল ইসলাম জানান, ‘আমরা স্থানীয় সিএনজিচালকদের সুবিধার্থে এ খোলা গ্যাস অবৈধ হলেও বিক্রি করছি।’ এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান প্রথম আলোকে জানান, খোলা গ্যাস বিক্রি সম্পূর্ণভাবে অবৈধ। অবৈধ গ্যাসবিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।