আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার আড়াইসিধা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জুয়া খেলাকে কেন্দ্র করে আড়াইসিধা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে কামরুল ইসলামের সঙ্গে আবদুল ওয়াহাব মিয়ার ছেলে জুনাঈদ মিয়ার কথা-কাটাকাটি হয়। বিষয়টি কামরুলের পরিবারকে জানালেও এর কোনো প্রতিকার পাননি জুনাঈদ। গত শনিবার রাত ১০টায় কামরুল পুনরায় জুনাঈদের বাড়ির লোকজনকে গালিগালাজ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে জুনাঈদের বাড়ির লোকজনের কথা-কাটাকাটি হয়। পরে কামরুলের ভাই নাদিম ও তাঁদের বাড়ির লোকজন জুনাঈদের বাড়িতে হামলা চালান। জুনাঈদের বাড়ির লোকজনও পাল্টা হামলা চালান।