আশুগঞ্জে বিএনপির কমিটি নিয়ে উত্তেজনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কার্যকরী কমিটি নিয়ে সৃষ্ট উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে।
কমিটি বাতিলের দাবিতে দুই সপ্তাহ ধরে মাঠ গরম করে রেখেছে একটি পক্ষ। অপর পক্ষ থেকেও প্রতিপক্ষকে প্রতিহত করার ঘোষণা এসেছে।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে যোগ দিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের পথ আটকানোর ঘোষণার পর উত্তেজনা আরও বেড়েছে।
জহিরুল পক্ষ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে রেলগেট এলাকা পর্যন্ত অবরোধ করার ঘোষণা দেয়। আবু আসিফ পক্ষ একই স্থানে অবস্থান নিয়ে নেতাদের স্বাগত জানানোর কথা জানিয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, দুই পক্ষের কর্মসূচি মহাসড়কে। আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।