আশুলিয়ায় অ্যাসিডে দগ্ধ গৃহবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার বাইপাইলে মাজেদা বেগম (২৮) নামের এক নারীকে তাঁর স্বামী অ্যাসিডে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাজেদা আশুলিয়ার বার্ডস গ্রুপ নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামীর নাম সোহাগ।
পুলিশ সূত্র জানায়, বছর খানেক আগে স্ত্রী মাজেদা ও এক সন্তানকে নিয়ে সোহাগ বাইপাইলের একটি ভাড়া বাড়িতে ওঠেন। গত শনিবার রাতে মাজেদার শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।
সবুজ মিয়া বলেন, মাজেদার চিৎকারে শনিবার রাত তিনটার দিকে তাঁদের ঘুম ভাঙে। এরপর সোহাগের ঘরে গিয়ে মাজেদাকে ছটফট করতে দেখেন তাঁরা। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, কলহের জেরে মাজেদাকে অ্যাসিডে ঝলসে দেওয়ার কথা সোহাগ মুঠোফোনে তাঁকে জানান।