আশুলিয়ায় কমার্স ব্যাংকে দুর্বৃত্তদের হামলা, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় আজ মঙ্গলবার দুপুরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। টেলিভিশন থেকে সংগৃহীত
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় আজ মঙ্গলবার দুপুরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। টেলিভিশন থেকে সংগৃহীত

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় আজ মঙ্গলবার দুপুরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় ​বিকেল সোয়া চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে বলে প্রথম আলোকে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত ব্যবস্থাপক ইউসুফ আলী। আরেকটি মরদেহ পাওয়া গেছে ঘটনাস্থলের একটু দূরে।
আশুলিয়ায় এক ব্যাংকে দুর্বৃত্তদের হামলা, দাবি পুলিশের
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুপুর আড়াইটার দিকে ব্যাংকটিতে হামলার ঘটনা ঘটে। ব্যাংক থেকে ফোন করে পুলিশকে এ তথ্য জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বিস্তারিত আসছে...