আশুলিয়া থানার সেই এসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ‘মাদক ব্যবসায়ী’কে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে ঢাকার আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে গত মঙ্গলবার থানা থেকে প্রত্যাহার করে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এসআই সফিকুল গত ২২ মে আশুলিয়া থানার দোসাইদ গ্রাম থেকে শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার অভিযোগে আটক করেন। এরপর ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাঁর পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা ঘুষ নিয়ে তাঁকে ছেড়ে দেন সফিকুল। গত মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।