আশুলিয়া থেকে অপহৃত ছাত্রী জামালপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সাত দিন পর এক স্কুলছাত্রীকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা 

হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ১৫ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত বুধবার রাতে ওই ছাত্রী তার বাবাকে মুঠোফোনে জানায়, তাকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি গ্রামে আটকে রাখা হয়েছে। পরে তার বাবা বিষয়টি পুলিশকে জানায়। বিষয়টি জানতে পেরে গতকাল আশুলিয়া ও বকশীগঞ্জ থানার পুলিশ বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে যৌথ অভিযান চালায়। একপর্যায়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে অপহরণের ঘটনায় জড়িত কাউকে আটক করতে
পারেনি পুলিশ। ছাত্রীকে কারা অপহরণ করেছে এবং তাকে কোথায় আটকে রাখা হয়েছিল তা জানা যায়নি।

জানতে চাইলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ছাত্রীকে আশুলিয়া
থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।