আশুলিয়ায় তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় গতকাল শনিবার সকালে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় মেলেনি। বয়স আনুমানিক ২৫ বছর।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বাইপাইল ‘মাদ্রাসায়ে আমিনিয়া আরাবিয়া’ মাদ্রাসার উত্তর পাশের নালা, বাইপাইল সেতুর পাশে এবং সাহারিয়া গার্মেন্টসের কাছাকাছি একটি ডোবায় ওই তরুণীর লাশের কয়েকটি অংশ পাওয়া যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী বলেন, ওই লাশের প্রতিটি টুকরোই ছিল পলিথিন দিয়ে মোড়ানো। লাশের দুই হাতে মেহেদির ছাপ ও ইমিটেশনের গয়না রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।