আশুলিয়ায় তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকার একটি বাসা থেকে গতকাল রোববার সকালে এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে বাসার অদূরে ঝোপের ভেতরে তাঁর মাথা পাওয়া যায়।
নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ। গতকাল সন্ধ্যায় শহরের খানপুর মোড়ের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ জানায়, ওই তরুণী ও এক তরুণ স্বামী-স্ত্রীর পরিচয়ে গত শুক্রবার ইউনিক এলাকার ওসমান মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে তাঁদের সাড়া না পেয়ে পাশের কক্ষের লোকজন দরজা খুলে তরুণীর মাথাবিহীন লাশ মেঝেতে দেখতে পান। তাঁরা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে বাসা থেকে কয়েক শ গজ দূরে তাঁর মাথা পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নিহত ব্যক্তির বয়স ৩৮ থেকে ৪০ বছর। মুখে দাড়ি আছে। পরনে একটি কালো টি-শার্ট ছাড়া কিছু নেই।