প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা সদরের রামকৃষ্ণ আশ্রমে গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। চোরেরা পূজা-অর্চনার মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে। আশ্রম কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে চোরেরা শহরের সাতপাই এলাকার রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দিরের পাশের দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা আশ্রমের দুটি দানবাক্স, তামার তৈরি চারটি বড় থালা, কাঁসার তিনটি ঘণ্টা, পিতলের দুটি পঞ্চপ্রদীপ ও কাঁসার দুটি দ্বীপদানিসহ দৈনন্দিন পূজা-অর্চনার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।