আশ্রিত বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটকাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বয়স ৫১ বছর। কাগজে এর অবস্থান পুরান ঢাকার নলগোলায় বুড়িগঙ্গার তীরে। তবে বিদ্যালয়টির জায়গায় এখন আছে শাহ্ আবদুল হামিদ কালান্দর বালিকা উচ্চবিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টি পার্শ্ববর্তী বাবুবাজারের হায়বৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে। সেখানে আশ্রয়দাতা আর আশ্রিত—দুই বিদ্যালয় একসঙ্গে চলছে।
ছোটকাটরা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার বললেন, আগের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে তাঁদের বিদ্যালয়টি এখানে স্থানান্তর করা হয়।
বিভিন্ন সূত্র দাবি করছে, ছোটকাটরা প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাংশ জায়গা ইজারা নিয়ে শাহ্ আবদুল হামিদ কালান্দর উচ্চবিদ্যালয়টি হয়। এখন স্কুলটির সবকিছু তাদের নিয়ন্ত্রণে।
গত বৃহস্পতিবার গিয়ে দেখা গেল, জরাজীর্ণ ভবনের নিচতলার সব কক্ষ তালাবদ্ধ। পুরোনো কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে দেখা গেল, একটি কক্ষে কয়েকজন শিক্ষক বসে আছেন। পাশেই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ। তবে প্রধান শিক্ষক নেই।