আসনের নিচে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা উড়োজাহাজের একটি আসনের নিচ থেকে দুই কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক কর্তৃপক্ষের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুবাই থেকে আসে। গোপন খবরের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজটির একটি আসনের নিচে একটি কালো ব্যাগ পান। ব্যাগটি খুলে ১৮টি সোনার বার পাওয়া যায়। এগুলোতে দুই কেজি সোনা রয়েছে। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, এই সোনার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।