আসনের নিচে ৪৮টি সোনার বার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দপ্তর। আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ যাত্রীকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা এ কাজে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।