আসলাম চৌধুরীর অর্থের খোঁজে কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আলোচনার ঘটনায় গ্রেপ্তার বিএনপির নেতা আসলাম চৌধুরীর অর্থের খোঁজে নেমেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ লক্ষ্যে ব্যাংকগুলোর কাছে আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী ও ১২ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন তথ্য, হিসাব খোলা হতে হালনাগাদ লেনদেন বিবরণী) বিএফআইইউতে পাঠাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে চলা তদন্তের অংশ হিসেবেই তাঁর তথ্য খোঁজা হচ্ছে।