আসাদগেটে ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে আহত তরুণ আবদুর রব (১৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

পুলিশ বলেছে, ধারণা করা হচ্ছে, আবদুর রব ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে ছুরিকাঘাত করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় কয়েকজন। তাঁর পেটে, বাম ঊরু ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এমরান হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আবদুর রবের বোন মোছা. সুমি প্রথম আলোকে বলেন, আবদুর রব পেশায় বাসচালকের সহকারী। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। বাবার নাম জাকির হোসেন। আবদুর রব সাভারে থাকেন। গতকাল সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় এসেছিলেন। সন্ধ্যায় সাভার ফেরার পথে এ ঘটনা ঘটে।