আসামি কালাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় গতকাল রোববার রাতে আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবুল কালাম মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজন। গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা যায়নি। গত ১১ অক্টোবর মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।


মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমের চাচা আবুল কালাম তাঁর ভায়রার বাসায় লুকিয়ে ছিলেন। তিনি মির্জাপুর থানার পুলিশের হেফাজতে রয়েছেন।

৭ অক্টোবর উপজেলার সোহাগপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়। এতে তাঁর স্ত্রী হাসনা বেগম (৩৫), তিন মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১১) ও নার্সারির ছাত্রী মলি আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায়।

মনিরাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ৬ অক্টোবর রাতে তার মা ও দুই বোনসহ তাকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় পেট্রলের আগুনে পুড়িয়ে হত্যা করে এক বখাটে ও তার সহযোগীরা। অভিযোগ, জাহাঙ্গীরই সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।