আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাজিরটেক ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চরভদ্রাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাপারী ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। ঢাকার মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।