আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সিরাজ কবির (২৬)। গত সোমবার রাতে বায়েজীদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ২০১৪ সালে বায়েজীদ এলাকায় একটি ছিনতাইয়ের মামলায় সিরাজ কবিরকে গত বছরের ১৫ ডিসেম্বর তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।