আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিস্তলের গুলিসহ খুনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরবাজার এলাকা থেকে আসামি মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি পৌরসভার ঈদিলপুর গ্রামে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে থানায় খুন ছাড়াও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।