প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান হত্যা মামলায় মাসুদ মিয়া (২৬) নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ভরতেরকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাসুদ মিয়া পাটুয়ারপাড় এলাকার আলতাফ হোসেনের ছেলে। গত বছর ৩০ মার্চ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের আদুরী কমার্শিয়াল কমপ্লেক্সের পাশে গুলি করে হত্যা করা হয় পুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন পাঠানকে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রোমান পাঠান আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। নরসিংদী প্রতিনিধি|