আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনে সাজা পাওয়া পলাতক আসামি আইয়ুব বেগকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোনের মসজিদসংলগ্ন চর সরবান্দিয়া গ্রামে আসামির শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, ২০০০ সালে দায়ের করা একটি মামলায় ছয় মাসের সাজা হয় আইয়ুব বেগের। ২০০৬ সালে ওই মামলার রায় প্রকাশিত হয়।