আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে গত রোববার রাতে তরিকুল ইসলাম ওরফে তরিক শেখ (২৯) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানার পুলিশ। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অভয়নগর থানায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও শ্রমিকনেতা রেজাউল হত্যাসহ সাতটি মামলা রয়েছে। অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন বলেন, তরিকুল অভয়নগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। গতকাল অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।