আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার বারইপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন বারইপাড়ার বাসিন্দা লিয়াকত আলী (৪২)। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। সে সময় নিজ বাড়ি থেকে লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বারইপাড়া গ্রামে বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।