আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের কোলপাতাক গ্রামের এক শিশুকে (৯) ধর্ষণ করার অভিযোগে চিত্তরঞ্জন সরকার (২০) নামের এক তরুণকে গত রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলপাতাক গ্রামের সামনের হাওরে ওই শিশুটি গোবর কুড়াতে যায়। এ সময় তাকে একই গ্রামের চিত্তরঞ্জন ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। চিত্তরঞ্জন সরকারকে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।