আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর এলাকায় গতকাল বুধবার বিকেলে পুলিশ ও স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি) যৌথ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, আনোয়ার হোসেন একাধিক হত্যা মামলার আসামি এবং জঙ্গি নেতা বাংলা ভাইয়ের একসময়ের সহযোগী। রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এলাকায় আনোয়ার নতুন করে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) সংগঠিত করছিলেন—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।