প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজ হাওলাদার (৩৩) নামের সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজ হাওলাদারের বাড়ি বুড়িখালী গ্রামে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ২০০৪ সালে সিরাজ হাওলাদারের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপনের অভিযোগে স্থানীয় থানায় মামলা হয়। এ বছর ওই মামলায় পিরোজপুর মুখ্য বিচারিক হাকিমের আদালত তাঁকে পাঁচ বছর ছয় মাসের সাজা দেন। সিরাজ রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন।