আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে গতকাল রোববার সন্ধ্যায় ১০০টি ইয়াবা বড়িসহ আনোয়ারুল হক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আনোয়ারুল গাঁজা সেবন করেন এবং টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করেন। এর আগে ইয়াবা বেচাকেনার সময় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু গ্রেপ্তারের কিছুদিন পর জামিনে বেরিয়ে আবার মাদক বেচাকেনা শুরু করেন।