আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আবুল হাসেম হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাসুকুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায়। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির পাশের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আবুল হাসেম আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। ঘটনার পর থেকে মাসুকুর পলাতক ছিলেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, হত্যা মামলা ছাড়াও মাসুকুরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।