প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় মতিয়ার হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জ থেকে মামলার আসামি টিটুল মাতুব্বর (৩০) ও ঢাকা থেকে মো. লিটন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করা হয়। টিটুল উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের কুদ্দুছ মাতুব্বরের ছেলে এবং লিটন একই গ্রামের কালাম মোল্লার ছেলে। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ও সংশ্লিষ্ট থানার পুলিশের সহযোগিতায় এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জুন রাতে মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের মতিয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আয়নাল মাতুব্বর বাদী হয়ে ৩০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।