আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের পূর্ব বাজারের একটি ভাড়া বাসা থেকে গত রোববার গভীর রাতে জয়নাল আবেদীন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ধরমপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় বলেন, ২০১২ সালের ১১ জানুয়ারি উপজেলার ইসলামপুর গ্রামের জয়নাল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা হয়। এ মামলায় আদালতের হাকিম মো. কামাল হোসেন আসামি জয়নালকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রোববার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।