প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রাম থেকে গতকাল রোববার মো. বকুল মিয়া (৫০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি একই উপজেলার পাবই গ্রামে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বকুল মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে মৃত্যুদণ্ড দেন। এত দিন তিনি পলাতক ছিলেন। গতকাল দুপুরে আটক করার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।