আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল দুপুরে সাগর মিয়া (২১) নামের হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, সাগর মিয়ার বিরুদ্ধে গত ২ জানুয়ারি ধরমপাশা থানায় একটি হত্যা মামলা হয়। তিনি পলাতক ছিলেন। গতকাল মোহনগঞ্জ থানার পুলিশ নিজ বাসা থেকে সাগর মিয়াকে গ্রেপ্তার করে ধরমপাশা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। সোমবার (আজ) তাঁকে আদালতে পাঠানো হবে।