আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী শহরের বাজার এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাংনী মহিলা কলেজপাড়ার মৃত নুর মহাম্মদের ছেলে। গাংনী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার তেরাইল গ্রামের এক নারীকে ধর্ষণের অভিযোগে সানোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা হয়। পরে মামলাটি মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হয়। সম্প্রতি রায়ে সানোয়ার হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।