আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা গ্রাম থেকে ১০ মামলার পলাতক আসামি কামাল উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে কামালের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চকরিয়া থানার এসআই মো. আলমগীর বলেন, কামাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল ভোরে বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। তাঁর বিরুদ্ধে আটটি বন মামলা ও দুটি মারামারির মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।