আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার ছাত্রলীগের নেতা শহীদুল ইসলাম হত্যাসহ একাধিক মামলার আসামি সাহিদুজ্জামান শাহিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের গাবতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ৪ আগস্ট গাবতলী মাজারের সামনে থেকে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান শাহীন। তাঁকে মারধর করার পর কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হন। কিন্তু ভয়ে কেউ ওই ঘটনার প্রতিবাদ করার সাহস পাননি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, সাহিদুজ্জমান ছাত্রলীগের নেতা শহীদুল হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৬-৭টি মামলা রয়েছে।