প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সেলিম মিয়া (৪৫) পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ৩ আগস্ট রাইজদিয়া গ্রামের ব্যবসায়ী আবদুল মতিন পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল আরিফুরকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় আরিফুর রাইজদিয়া বিলে সেলিমের নৌকায় ছিলেন। তখন কয়েকজন লোক পানিতে সাঁতার কেটে আরিফুরকে নৌকা থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে এবং বিলের মাঝখানের একটি টিলায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়।