আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গতকাল রোববার দুপুরে একাধিক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‌্যাব-১১ সিপিএসসির কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক মিয়া একাধিক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নরসিংদী মডেল, সাভার, রূপগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রয়েছে। র‌্যাব আরও জানায়, মানিক মিয়া রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, নরসিংদী মডেল, সাভার থানা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করছিলেন। তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হবে।