প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর থানায় হত্যাসহ ১০টি মামলার আসামি আবদুল মালেক চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরকুল গ্রামে। রাজনগর থানার এসআই মো. আজিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার বলেন, মালেকের বিরুদ্ধে দুটি হত্যা, পাঁচটি ডাকাতি, দুটি চুরি ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। আজ (গতকাল বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।