প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে চট্টগ্রামের ভুজপুর থানার হেয়াকো এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফেনীর সোনাগাজী থানার পুলিশ। পুলিশ জানায়, গতকাল বুধবার হেয়াকো বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন (৪৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। ২০০৪ সালের ২১ ফেব্রুয়ারি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা গ্রামের সফি উল্যাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৩ সালের ২২ এপ্রিল ফেনী জেলা ও দায়রা জজ আদালত ইসমাইল হোসেনসহ কয়েকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইসমাইলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।