আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ট্রাকভর্তি ঝুট লুটের ঘটনায় দায়ের করা মামলায় লিমন নামের একজনকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পাশাপাশি তদন্তের প্রয়োজনে আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। লিমন নগরের মাসদাইর শেরেবাংলা রোডের বাসিন্দা। ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে লিমনের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করি। তাঁকে না পেয়ে থানায় চলে আসি। পরে লিমন থানায় এসে খোঁজ নেন, পুলিশের কোন কর্মকর্তা তাঁর খোঁজ করেছেন। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়।’