আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে মৌলা মিয়া (৪৫) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় বলেন, চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে উপজেলার কান্দাপাড়া গ্রামের মৌলা মিয়ার বিরুদ্ধে তাঁর স্ত্রী শেরুলা আক্তার বাদী হয়ে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।