প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন বলেন, ২০১০ সালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের খলিলুরের স্ত্রী ফিরোজা বেগম দেবর এজাজ আহমেদের কাছ থেকে টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় এজাজ নারায়ণগঞ্জ আদালতে ফিরোজার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় ২০১৪ সালের জুন মাসে আদালত ফিরোজাকে দুই মাসের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।