আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের জজকোর্টের সামনে থেকে গতকাল সোমবার বিকেলে ১৬ কেজি সোনা চোরাচালান মামলার আসামি রবীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে গত ২ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় একটি মোটরসাইকেল থেকে ১৬ কেজি সোনার বারসহ আলিউজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিক রবীন্দ্রনাথ।