আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিসহ তমিজ উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে চান্দহর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে বাবাকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা রয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করে।