আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিকান্দি ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলার আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঞ্ছারামপুরের গোপালপুর গ্রামের খালেক মিয়ার ছেলে। গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে দরিকান্দি ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী সুমনা ইসলাম ২৮ অক্টোবর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।