আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রাম থেকে নৌপথে চাঁদাবাজি করার অভিযোগে হওয়া মামলার আসামি নবী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধরমপাশা থানা সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীতে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই করা বাল্কহেডের লোকজনের কাছ থেকে চাঁদা আদায়ে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ৬ নভেম্বর ধরমপাশা থানায় একটি মামলা হয়। গতকাল বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।