আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছয় বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি নসিমনের চালক ওহিদ বিশ্বাসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের প্রভিলা গ্রামের একটি সেতুর পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওহিদকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলেই তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১৪ নভেম্বর শিশুটি বাড়ির পাশে খেলার সময় তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে প্রতিবেশী ওহিদ ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা মামলা করেন।