আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নাশকতার ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. শওকত (৩০)। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারীর তুলাতলী এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, শওকত ইসলামী ছাত্রশিবিরের ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি। তাঁর বাড়ি ভাটিয়ারীর তুলাতলী এলাকায়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার ঘটনায় শওকতের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে এর আগে একাধিকবার অভিযান চালানো হয়। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।