আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার বামনিগ্রাম এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে নিষিদ্ধঘোষিত সর্বহারা দলের সদস্য ওহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বামনিগ্রামে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ওহিদুল পাঁচটি হত্যা ও একটি মাদক মামলাসহ সাতটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।