প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ তৈয়ুব ওরফে মধু তৈয়ুব (৩৫)। তাঁর বাড়ি লম্বরী গ্রামে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত তৈয়ুব। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।